খবর লাইভ : ফের খাস কলকাতায় নৃশংস খুনের ঘটনা ঘটল। জোড়াবাগানে উদ্ধার হল ৯ বছরের এক বালিকার দেহ। যৌন নির্যাতনের পর তাকে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে জোড়াবাগানের বৈষ্ণব শেখ স্ট্রিটের একটি বাড়ি থেকে ওই বালিকার দেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে খবর, বুধবার রাত থেকে নিখোঁজ ছিল ওই বালিকা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বালিকাটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা পুলিশ তদন্ত করে দেখছে। নিখোঁজ হওয়ার আগে ওই বালিকা কার কার সঙ্গে দেখা করেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছেন লালবাজারের গোয়েন্দারা। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, কোনও পরিচিত লোকেরাই এই ঘটনা ঘটাতে পারে। খাবার বা খেলনার লোভ দেখিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে বলে অনুমান। পরিবার সূত্রে জানা গিয়েছে, মামার বাড়িতে ঘুরতে এসেছিল ওই বালিকা। তারপরই এই নৃশংস ঘটনার শিকার হয় সে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…