খবর লাইভ : আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বাংলায় জাঁকিয়ে শীত থাকবে। আলিপুর আবহাওয়া দফতর এমন পূর্বাভাসই দিয়েছে। তবে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং সহ পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা আছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও তা ১১ ডিগ্রির ঘরেই রয়েছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। এদিন সকালের দিকে কুয়াশার চাদরে মোড়া ছিল কলকাতা ও তার আশেপাশের এলাকা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গে হাড়কাঁপানো ঠাণ্ডা আছে। তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং সহ পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। পাহাড়ের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…