Categories: National

কৃষি আইন নিয়ে উত্তাল রাজ্যসভা, সাসপেন্ড সুখেন্দুশেখর সহ পাঁচ সাংসদ

খবর লাইভ : নয়া কৃষি আইনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল রাজ্যসভায়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সহ পাঁচজনকে। অধিবেশন মুলতুবিও করে দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। তবে আগামিকাল, বুধবার সরকার কৃষি আইন নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দেবে।
জানা গিয়েছে, তিন কৃষি আইন বাতিলের দাবিতে এদিন অধিবেশনের শুরু থেকেই বিরোধীরা রাজ্যসভায় সরব হন। বাম-কংগ্রেস, তৃণমূল, ডিএমকে সহ বিরোধী দলগুলি এদিনের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত রেখে কৃষক আন্দোলন নিয়ে আলোচনার আবেদন জানান। কিন্তু চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সেই আবেদন খারিজ করে দেন। যা নিয়ে অধিবেশনের মধ্যেই তুলকালাম হয়। বিরোধীরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পাঁচ সাংসদকে সাসপেন্ড করেন। যার মধ্যে রয়েছেন তৃণমূলের সুখেন্দুশেখর রায়, সিপিআইএম সাংসদ এলারাম করিম, ডিএমকে সাংসদ তিরুচি শিবা, আরজেডি সাংসদ মনোজ ঝাঁ এবং বিএসপি-র অশোক সিদ্ধার্থ। এঁদের সকলের হাতেই সাসপেনশন নোটিশ ধরানো হয়েছে। এরপরই বিরোধীরা অধিবেশন বয়কট করেন। তারপর চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ঘোষণা করেন, আগামিকাল অর্থাত্ বুধবার কৃষি আইন নিয়ে বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দেবে সরকার। এরপর সাড়ে ১১টা নাগাদ অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago