খবর লাইভ : প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তুতো ভাই রাজ কুমার সিং। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই রাজ সিং ও তাঁর সঙ্গীদের ওপর গুলি চালানো হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে।
জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সহরসা থেকে মাধেপুরা যাচ্ছিলেন সুশান্তের ভাই রাজ কুমার সিং ও তাঁর সঙ্গী আলি হাসান। সহরসা, মাধেপুরা ও সুপাওলে রাজের তিনটি শোরুম আছে। ব্যবসার তদারকি করতে প্রতিদিনই তিনি শোরুমে যান। শনিবার সহরসা কলেজের কাছে পৌঁছতেই প্রকাশ্য দিবালোকে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রয়াত অভিনেতার ভাই ও সঙ্গীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রাজের সঙ্গী আলি হাসান। সারসার পুলিশ সুপার লিপি সিং বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে, তার খোঁজ চলছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…