খবর লাইভ : এতগুলো বিধায়ক নিয়ে উত্তরবঙ্গের জন্য কী করেছে বিজেপি? মঙ্গলবার ফালাকাটার সভায় এই প্রশ্নই ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নিজের সরকারের কাজের খতিয়ান দিয়ে এদিন তৃণমূল নেত্রী বলেন, ‘আমরা যা বলি, তাই করি। বিনা পয়সায় আপনারা আগামিদিনে রেশন পাবেন। স্বাস্থ্যসাথীর বায়োমেট্রিক কার্ড না পেলেও বিকল্প কার্ড দেব। ওই কার্ডেও আপনারা সব সুবিধা পাবেন।’ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে চা সুন্দরী প্রকল্পে। ৩ বছরের মধ্যে এই প্রকল্পে গৃহহীনরা ঘর পাবেন।’ তিনি আরও বলেন, ‘ফালাকাটা-ময়নাগুড়িতে নতুন পুরসভা হবে। রাজবংশী-কামতাপুরী ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি।’ পাশাপাশি তিনি এদিন বলেন, ‘কৃষক ও শ্রমিকবিরোধী কোনও কাজ আমরা করব না। ৬৭ টাকা থেকে বাড়িয়ে চা বাগানের মাইনে ২০২ টাকা করেছি। বন্ধ চা বাগানগুলি খোলার চেষ্টা করব।’
এদিন ফালাকাটার মিল রোডে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এরপর ৩০০ জন আদিবাসী তরুণীর গণবিবাহ অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আগামিকাল আলিপুরদুয়ারে তিনি সভা করবেন।
উল্লেখ্য, গত লোকসভা ভোটে সমগ্র উত্তরবঙ্গে খারাপ ফল হয়েছে তৃণমূলের। আলিপুরদুয়ারেও পরাজিত হয় তৃণমূল। বিজেপি জেতে। আসন্ন বিধানসভা ভোটে আলিপুরদুয়ারের পাঁচটি আসনে যাতে একই ফল না হয়, সেজন্য এবার খোদ আসরে নেমেছেন তৃণমূল নেত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…