খবর লাইভ : বিমানে ওঠার আগে পর্যন্ত রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে ছিল ‘বাংলার গর্ব মমতা’। কিন্তু বিমানে ওঠার সঙ্গে সঙ্গেই সেটাই পাল্টে গেল ‘মানুষের সাথে মানুষের পাশে।’ আকাশি নীল ব্যাকগ্রাউন্ড কালার অনেকটাই ফিকে হয়ে এসেছে। গেরুয়া আস্তরনে তা ঢাকা পড়ে গিয়েছে, যদিও সেখানে ধরা দিয়েছে হালকা সবুজের আভা। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর কটাক্ষ, ‘পুরোটাই নাটক করছেন রাজীব।’ এদিন বিকেলে বিজেপিতে যোগ দিতে দিল্লিতে রওনা হন সদ্য তৃণমূল ছাড়া এই নেতা। বিকেল ৪টে ৪১ মিনিটেও ফেসবুক প্রোফাইলে জ্বলজ্বল করছিল বাংলার গর্ব মমতা স্লোগান। যদিও ঘড়ির কাঁটা ৫টা ছোঁয়ার আগেই তা বদলে যায়। উল্লেখ্য, গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বেরোনোর সময়ে রাজীবের হাতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে একদিনের মাথাতেই বিজেপিতে যোগ দিতে যখন দিল্লি যাচ্ছেন, তখন অমিত শাহের দেওয়া সম্মানের কথাই শোনা গেল রাজীবের মুখে।
Related Articles
শীতলকুচিকাণ্ডে সিট গঠন, তলব দেবাশিস ধরকে
0 (0) খবর লাইভ : শীতলকুচিকাণ্ডে এবার সিট গঠন করল রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠনও করল সরকার। ‘শেষ দেখে ছাড়ব’ শীতলকুচির ঘটনা নিয়ে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা বাস্তবায়ন করা শুরু করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবারই সাসপেন্ড করা হয়েছে কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস […]
১০ হাজার কোটি বিনিয়োগ, ২৫ হাজার কর্ম সংস্থানের ঘোষণা আদানির
0 (0) খবর লাইভ : বাংলায় বিপুল বিনিয়োগের বার্তা আদানি গ্রুপের । বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দশ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা করলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি । তাঁর আরও ঘোষণা এর ফলে বাংলায় কম করে পঁচিশ হাজার মানুষের কর্ম সংস্থান হবে । তিনি আরও জানিয়েছেন, সমুদ্রের তলা দিয়ে কেবল নিয়ে যাওয়ার […]
প্রায় ৫৬০ ভরি সোনার গয়না অনুব্রতর কালীপ্রতিমার, বোলপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ইডির হানা
0 (0) খবর লাইভ : বোলপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ইডির হানা। তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রতি বছরই ধুমধাম করে কালীপুজোর আয়োজন করতেন বর্তমানে জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। কালীপ্রতিমাকে সাজানো হত বিপুল সোনার অলঙ্কারে। এই ব্যাঙ্কের শাখার লকারেই রাখা আছে সেই গয়না। সূত্রের খবর, সে বিষয়ে খোঁজখবর করতে ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলতেই ইডি আধিকারিকেরা […]



