State

আমাদের কাছে সম্মানের দিন, বিজেপিতে যোগ দিয়ে জানালেন রাজীব

5
(1)

খবর লাইভ : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পরই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া ও রথীন চক্রবর্তী। বিজেপিতে যোগদানের পর রাজীব বলেন, ‘আমাদের কাছে সম্মানের দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। আমি এখন বিজেপির সদস্য।’ একই সঙ্গে রাজীব আরও বলেন, ‘কেন্দ্রকে বাদ দিয়ে বাংলার উন্নয়ন হয় না। আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। বাংলার জন্য স্পেশাল প্যাকেজ দাবি করছি। বাংলার মানুষের স্বার্থে কাজ করব। আগামিকাল আরও অনেক নেতা নেত্রী বিজেপিতে যোগ দেবেন।’ উল্লেখ্য, আগামিকাল হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান অনুষ্ঠান আছে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির উপস্থিত থাকার কথা রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *