খবর লাইভ : রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই। এবার বিধায়ক ও তৃণমূলের সদস্য পদ থেকেও ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বিধানসভায় যান রাজীব। দেখা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অধ্যক্ষের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র জমা দেন তিনি। এদিন বিধানসভা থেকে বেরনোর সময়ে সঙ্গে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এদিনও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ডুমুরজলার সভায় যোগ দেওয়ার ব্যাপারে ধোঁয়াশা জিইয়ে রাখেন রাজীব। এই বিষয়ে এদিনও কিছু জানাননি।
তবে এদিন বিধায়ক পদে ইস্তফা দিয়েই রাজীব যান সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভামঞ্চে। তাঁর অভিযোগ, ব্রাহ্মণ ভাতার নামে চোখে ধুলো দিচ্ছে সরকার। ব্রাহ্মণ পুরহিত নন, এমন ব্যক্তিরাও ভাতা পাচ্ছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে রাজীব বলেন, ‘কোনও ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যদি ভাতা পান, তাতে আমাদের আপত্তি নেই। আমরা চাই, সবাই ভালো থাকুন। সবার মতো ব্রাহ্মণ পুরহিতরাও যেন বঞ্চিত না হন। একজন পাবে আর আরেকজন পাবে না, এই অবিচার আমরা সহ্য করব না।’ উল্লেখ্য, গত শুক্রবার রাজ্য মন্ত্রিসভার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…