খবর লাইভ : জাদুকর পিসি সরকারের বাড়িতে হানা দিল সিবিআইয়ের দল। শুক্রবার পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতে হানা দেন সিবিআইয়ের ১০ জন অফিসার। জাদুকর ও তাঁর মেয়ের উপস্থিতিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। সিবিআই সূত্রে খবর, টাওয়ার গ্রুপ অফ কোম্পানির থেকে বিভিন্ন সময়ে টাকা নিয়েছেন জাদুকর।
সিবিআইয়ের এসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে এই তল্লাশি অভিযান চলে। পিসি সরকারের মুকুন্দপুরের বাড়ির পাশাপাশি দক্ষিণ কলকাতার আরও ৪ জায়গায় সিবিআই আজ তল্লাশি করে।
চিটফান্ড কাণ্ডে টাওয়ার গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগেই পিসি সরকারের বাড়িতে চালানো হয় তল্লাশি। সিবিআই সূত্রে খবর, পিসি সরকারের সঙ্গে টাওয়ার গ্রুপের একটি চুক্তি হয়। যেখানে টাওয়ার গ্রুপের রেস্তোরাঁয় শো করার কথা ছিল জাদুকরের। ওই সময় দু’পক্ষের মধ্যে কয়েক কোটি টাকার লেনদেন হয়। লেনদেনের পরও ওই সময় টাওয়ার গ্রুপের তরফে নতুন রেস্তোরাঁ খোলা হয়নি। সেখানে পিসি সরকারের কোনও শো-ও শুরু হয়নি। দু’পক্ষের মধ্যে যে কোটি টাকার আর্থিক লেনদেন হয়, সেই অর্থ কোথায় গেল, এবার তার খোঁজেই তল্লাশি চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…