খবর লাইভ : ২০ দিনের মাথায় ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার গ্রিন করিডর করে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়। জানা গিয়েছে, সৌরভের অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে। করা হয়েছে ক্যাথল্যাবও। সৌরভকে দেখতে হাসপাতালে এসেছেন ড: সপ্তর্ষি বসু। সৌরভের সঙ্গে হাসপাতালে আসেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। গতকাল রাতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট। সৌরভের অসুস্থতার খবর পেয়ে তাঁর খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। ট্যুইটে তিনি লেখেন, ‘শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থ হওয়ার খবর উদ্বেগজনক। যতটা খবর পেয়েছি, ওঁর বুকে ব্যথা হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারতীয় ক্রিকেটকে অনেক উঁচুতে নিয়ে যান।’ উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুতে আরেকটি বেসরকারি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন সৌরভ। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। সৌরভের বুকে একটি স্টেন্ট বসানো হয়। তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, সৌরভের বাকি দুটি ধমনীতে স্টেন্ট বসাতে হবে। গত ৭ জানুয়ারি সৌরভকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…