খবর লাইভ : লালকেল্লার ঘটনার তদন্ত করতে বুধবার ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। একই সঙ্গে লালকেল্লা চত্বরে সন্দেহভাজন কিছু পড়ে আছে কিনা তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড। এদিন ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ, কাঁচের টুকরো সংগ্রহ করে। পুলিশের তরফে ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। লালকেল্লার চারপাশ, আইটিও ও দিল্লির অন্যান্য জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবারে লালকেল্লায় হিংসা ছড়ানোর ঘটনায় কারা জড়িত, তাঁদের চিহ্নিতকরণের কাজ চলছে।
এদিন লালকেল্লার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তাঁর রিপোর্ট জমা দেওয়ার কথা। ইতিমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় গোটা ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই ঘটনার পরই দিল্লিতে ১৫ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুম্বাইয়ের এক আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন গড়ার আবেদন করেছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…