খবর লাইভ : সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলল না ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নির্মাতাদের। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বুধবার জানিয়ে দেয়, বাক স্বাধীনতার অধিকার অবাধ নয়। এমন কোনও চরিত্র পর্দায় তুলে ধরা যেতে পারে না বা এমন বিষয় উপস্থাপিত করা যেতে পারে না যা কোনও সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দেবে। ইতিমধ্যে দেশের ছয় রাজ্যে টিম তাণ্ডব ও আমাজন প্রাইম কর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। একাধিক রাজ্যে এফআইআরের জন্য সুরক্ষাকবচের আবেদন করেছিল ‘তাণ্ডব’ নির্মাতা। তবে এদিন ‘তাণ্ডব’ নির্মাতাদের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর এস রেড্ডি ও বিচারপতি এম আর শাহের বেঞ্চ।
গত ২০ জানুয়ারি বম্বে হাইকোর্টে তিন সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর হয়েছিল। দেশজুড়ে বিতর্ক শুরু হতেই পরিচালক আলি আব্বাস জাফর সহ গোটা টিমের সদস্যরা নি:শর্ত ক্ষমা চেয়ে নেন। বাদ দেওয়া হয় বিতর্কিত অংশটিও। তবু এখনও বিতর্ক থামেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…