Categories: State

রাজ্যে সব পুরকর্মীদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে সরকার

খবর লাইভ : চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের পর এবার পুরকর্মীদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে রাজ্য সরকার। বুধবার নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, আমি খুশি হব যদি রাজ্যের ১০ কোটি মানুষই যাতে স্বাস্থ্য বিমার আওতায় আসেন। স্বাস্থ্য সাথী প্রকল্পে আমরা ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা দিচ্ছি। পুরো টাকাটাই দিচ্ছে রাজ্য সরকার। সরকারি হাসপাতাল ছাড়াও স্বাস্থ্য বীমায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ।
ইতিমধ্যে রাজ্যের সব পুরসভায় চিঠি পাঠানো হয়েছে।
কিছুদিন আগেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পরিবারের লোকেরা স্বাস্থ্য সাথীর কার্ড নিয়েছেন বলে খবর সামনে আসে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বিরোধী দলের অনেকেই স্বাস্থ্য সাথীর কার্ড করিয়েছেন। তাতে আমরা খুশি। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে ৭৬ লক্ষ ২৬ হাজার ১৪২ জনকে স্বাস্থ্য সাথীর পরিষেবা দেওয়া হয়েছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago