State

মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের

0
(0)

খবর লাইভ : ফের রাজ্য ও রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে রাজ্যপাল জানান, ভোটারদের স্বার্থে ভয়ের পরিবেশ দূর করতে হবে। রাজ্যে আইনশৃঙ্খলার অভাব স্পষ্ট। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করছেন রাজ্যপাল।
জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে রাজ্যপাল ট্যুইট করে জানান, ভোটদাতাদের ক্ষমতা, নিরাপত্তা বাড়াতে হবে। ভোটারদের স্বার্থে ভয়ের পরিবেশ দূর করতে হবে। রাজ্যে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতার যে অভাব রয়েছে, তাতে হিতে বিপরীত হতে পারে।
রাজ্যপালের এই ট্যুইটের পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ জানান, ফিয়ারফোবিয়া তৈরি করার চেষ্টা করছে বিজেপি ও রাজ্যপাল। বিজেপি জানে তারা হেরে যাবে। তাই ভয়ের আবহ তৈরির চেষ্টা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *