খবর লাইভ : হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা পড়ল মুখ্যমন্ত্রীর দফতরে। স্থানীয় কিছু মানুষ ও কয়েকজন জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর দফতরে রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও ঠিকাদাররাজের বিরুদ্ধে অভিযোগ পাঠিয়েছিলেন। বিশিষ্ট সাংবাদিক পীযূষ চক্রবর্তীও রাধানগর গ্রাম পঞ্চায়েতের একাংশের বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আলাদা করে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের […]
Tag: Jangipara
ঠিকাদার ও দুর্নীতিগ্রস্ত নেতাদের দ্বারা সাংবাদিকের পরিবার সামাজিক বয়কটের শিকার হলেও চুপ তৃণমূল নেতৃত্ব
খবর লাইভ : ভিখারি থেকে কোটিপতি হওয়া দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের বিরুদ্ধে যাওয়াটাই কাল হল সাংবাদিক পীযূষ চক্রবর্তীর। বিশেষ করে মন্ত্রী চক্রবর্তীর বিধানসভা হুগলির জাঙ্গিপাড়া এলাকার রাধানগর গ্রাম পঞ্চায়েতে গত পাঁচ বছর ধরে চরম দুর্নীতি হয়ে আসছে বলে অভিযোগ। ১০০ দিনের কাজে দুর্নীতি, রাস্তা ও শৌচাগার নির্মাণে দুর্নীতি ,পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষকে ডেকে ধমকানো চমকানো সবই চলছিল […]
লোকসভা ভোটের আগে রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের
খবর লাইভ : শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, শেখ শাহজাহানরা গ্রেফতারের পরেও এখনও বহু দুর্নীতিবাজ তৃণমূলের অন্দরে রয়ে গেছেন। যাঁরা এমন দুর্নীতি করেছেন যে, যার জেরে লোকসভা ভোটে চরম অস্বস্তির মধ্যে পড়তে পারেন তৃণমূলের ভালো প্রার্থীও। হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিভা ও যোগ্যতার নিরিখে তাঁর ধারে ও ভারের কাছে যাওয়া নেতার […]
ফের জাঙ্গিপাড়ায় বেআইনি কাজ শুরু, ডাক মাস্টারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়ল
খবর লাইভ : কিছুদিন বন্ধ থাকার পর ফের জাঙ্গিপাড়া জুড়ে বেআইনি কাজের রমরমা শুরু। বেআইনি জুয়া এবং চোলাই মদের কারবার ফের সক্রিয় হয়ে উঠেছে। যার পরোনায় সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব পর্যন্ত ক্ষুব্ধ। পুলিশের একাংশের ভূমিকা নিয়েও ফের প্রশ্ন তোলা হয়েছে। যদিও এই বেআইনি কাজের রমরমার পিছনে জাঙ্গিপাড়া থানার ডাক মাস্টারেরই ভূমিকা রয়েছে […]
প্রতি মাসে ডাক মাস্টারকে ৩ লক্ষ ৩৩ হাজার টাকা দিয়ে জুয়ার আসর চালানো হয়, দাবি জুয়া কারবারির
খবর লাইভ : বীরভূমের বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনার তদন্ত সিবিআই না করলে জানাই যেত না একজন ডাক মাস্টারের প্রতি মাসে উপার্জন কত টাকা হতে পারে। পাথর এবং বালির অবৈধ কারবার বৈধতা পেয়েছিল ভাদুর হাত ধরেই দাবি সিবিআইয়ের। ওই অবৈধ কারবার বৈধ করার কারণে ভাদু শেখের সম্পত্তি ফুলেফেঁপে উঠেছিল। এবার জাঙ্গিপাড়ার ডাক মাস্টার […]
পুলিশ সুপারের নির্দেশ অমান্য করে জাঙ্গিপাড়ায় এখনও চলছে জুয়া, সাট্টা, চোলাই মদের কারবার, প্রশ্নের মুখে ডাক মাস্টারের ভূমিকা
খবর লাইভ : পুলিশ সুপারের নির্দেশ অমান্য করেই জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ এলাকায় রমরমিয়ে চলছে জুয়া, সাট্টার ঠেক। পাশাপাশি চোলাই মদের কারবারও পিছিয়ে নেই। হুগলি জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশ মতো পুলিশ চোলাই মদ, জুয়া, সাট্টার ঠেক বন্ধ করতে হানা দিলে সেই খবর আগেই পৌঁছে যাচ্ছে বেআইনি কাজে যুক্ত অসাধু ব্যক্তিদের কাছে। জাঙ্গিপাড়া থানার ডাক মাস্টার […]
জাঙ্গিপাড়া এলাকায় বেআইনি কাজ নিয়ে অতিষ্ঠ এলাকার লোকজন, পাঠালেন প্রশাসনের কাছে চিঠি
খবর লাইভ : ফের হুগলির জাঙ্গিপাড়া এলাকায় বেআইনি কাজ নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। জুয়া, সাট্টা এবং চোলাই মদের কারবারে অতিষ্ঠ জাঙ্গিপাড়া এলাকার সাধারণ মানুষ। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনও কাজ না হওয়ায় সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। সাধারণ মানুষের পাশাপাশি বেআইনি সাট্টা, জুয়া ও চোলাই মদের কারবার […]
জাঙ্গিপাড়ায় একের পর এক বেআইনি প্রমোটিং হলেও প্রশাসন নীরব, অভিযোগ জমা পড়ল মুখ্যমন্ত্রীর দফতরে
খবর লাইভ : খোদ মন্ত্রীর এলাকাতেই এবার রমরমিয়ে চলছে বেআইনি প্রমোটিংয়ের কাজ। একের পর এক পুকুর ভরাট করে বেআইনি প্রমোটিং হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার লোকজন। হুগলির জাঙ্গিপাড়ায় একের পর এক বেআইনি কাজ হওয়ার কারণে এবার খোদ মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জমা পড়ল। জাঙ্গিপাড়া থানার উল্টো দিকে দীর্ঘদিন ধরে একটি পুকুর ভরাট করা হচ্ছিল। সম্প্রতি ওই পুকুরটির […]
চোলাই মদ ও বেআইনি কাজ জাঙ্গিপাড়ায় রমরমিয়ে চলার অভিযোগ
খবর লাইভ : ক্রমেই বেআইনি কাজের আখড়া হয়ে উঠছে হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার বিস্তীর্ণ এলাকা। চোলাই মদের কারবার যেমন রমরমিয়ে চলছে তেমনই জুয়া, সাট্টার ঠেকে ছেয়ে গেছে গোটা এলাকা। যা নিয়ে বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিরোধী দল এমনকি শাসকদলের একাংশও রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বেআইনি কাজ বন্ধ করতে চিঠি পাঠানো শুরু করেছেন এলাকার […]
Hoogly: দুর্নীতি দমন শাখার নজরে হুগলির জাঙ্গিপাড়ার এক ভূমি ও ভূমি-রাজস্ব অফিসার
খবর লাইভ: আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে অভিযোগ নতুন নয়। এই অভিযোগ দীর্ঘদিনের । তা নিয়ে টানাপোড়েন কম হয়নি। এবার দুর্নীতি দমন শাখার নজরে হুগলির জাঙ্গিপাড়ার এক ভূমি ও ভূমি-রাজস্ব অফিসার। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। যদিও ওই ভূমি ও ভূমি-রাজস্ব অফিসার এই অভিযোগ মানতে চাননি। যদিও দীর্ঘদিন ধরে ওই অফিসারের বিরুদ্ধে এমন অভিযোগ ছিল। আরও […]










