খবর লাইভ : দেরিতে হলেও বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় , জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম […]
Tag: Hooghly.
শহর ও শহরতলিতে শুরু স্বস্তির বৃষ্টি
খবর লাইভ : আগামী দু’তিন ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং তার লাগোয়া এলাকায় বজ্রপাত-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বৃষ্টি হলেই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার […]
আগামী দু-তিন ঘণ্টায় ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে
খবর লাইভ : রাত পোহালেই রবিবার পয়লা আষাঢ়। কিন্তু দক্ষিণবঙ্গে মেঘের দেখা নেই। চলছে আর্দ্রতায় জর্জরিত অসহ্য গরম।এর মাঝেই স্বস্তির বর্ষণের পূর্বাভাস। আগামী দু-তিন ঘণ্টায় ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বজ্রবিদ্যুত-সহ ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলায়।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সর্তকতাও রয়েছে এই জেলাগুলিতে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। […]
হুগলিতে রচনা জিতলেও পদত্যাগের ঠেলায় শান্তি নেই ঘাসফুল শিবিরে
খবর লাইভ : এবারের লোকসভা ভোটে হুগলি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ৭৬,৮৫৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কিন্তু শান্তি নেই ঘাসফুল শিবিরে। অশান্তি এতটাই চরমে পৌঁছেছে যে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ একাধিক সদস্য পদত্যাগ করেছেন শুক্রবার। একে একে বিডিও অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দিচ্ছেন তাঁরা। কেন এমন পরিস্থিতি?আসলে হুগলি লোকসভা কেন্দ্রে জিতলেও হুগলির […]
ফলন কম! জামাইষষ্ঠীর আগে হুগলিতে ‘মহামূল্যবান’ আম, বিপাকে মধ্যবিত্তরা
খবর লাইভ : হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে ভোটের আবহে শুরু হয়ে গিয়েছে জামাইকে বরণ করার প্রস্তুতি। কীভাবে জামাইয়ের প্লেটে বাজারের সবচেয়ে ভালো জিনিসটা তুলে দেওয়া যায় তা নিয়ে শ্বশুরবাড়ির লোকেদের চিন্তা কিছুতেই পিছু ছাড়তে চায় না। কিন্তু সেই ভাবনায় কিছুটা হলেও জল ঢালল আমের ফলন। জামাই ষষ্ঠী মানে একাধিক খাবারের সঙ্গে আমের […]
লকেটের প্রচারে নামতে অনীহা হুগলির বিজেপি কর্মীদের একাংশের
খবর লাইভ : লোকসভা ভোট যত এগিয়ে আসছে, হুগলি কেন্দ্রে বিজেপির বিড়ম্বনা ততই বাড়ছে। সৌজন্যে সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবারও এই কেন্দ্রে পদ্ম প্রতীকে প্রার্থী লকেট। কিন্তু দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার জোরালো হাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। হুগলি লোকসভা আসনে দ্বিতীয়বার সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে বিজেপির অন্দরে ব্যাপক বিতর্ক রয়েছে। দলের একটি […]
আকবর আলি খন্দকারের পর হুগলির জননেতা হিসেবে নিজেকে মেলে ধরছেন সাকিম
খবর লাইভ : বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এক ঝটকায় যেমন নবাব সিরাজউদ্দৌলার নাম সকলে বলে থাকেন, তেমনই এই রাজ্যের শেষ জননেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই সকলে বলে থাকেন। শুভেন্দু অধিকারী বা মুকুল রায়কে কেউ কেউ জননেতা বললেও সকলে অবশ্য মানতে নারাজ। হুগলি জেলার ক্ষেত্রে আকবর আলি খন্দকারকেই শেষ জননেতা হিসেবে সকলে বলে থাকেন। […]
খানাকুলের রবিনহুড এখন শেখ সাকিম
খবর লাইভ : ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।’ এই প্রবাদ বাক্যটি অবশ্য সকলে মেনে চলেন না। আর যাঁরা মেনে চলেন তাঁরাই তো প্রবাদপ্রতিম হয়ে ওঠেন। দস্যু রত্নাকরের কথা প্রায় বেশিরভাগ মানুষই জানেন। এক সময়ের চরম অত্যাচারী রত্নাকর নিজের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করেছিলেন। মানব সেবায় নিজেকে নিযুক্ত করে হয়ে উঠেছিলেন বাল্মিকী। […]
হুগলির বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে জল্পনা তুঙ্গে
খবর লাইভ : ভিনজেলার হোটেলের ঘর থেকে মিলল হুগলির এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ। মৃতের নাম সুদীপ ঘোষ (৩৭)। শনিবার সকালে নদিয়ার কল্যাণীর একটি বেসরকারি হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বিজেপি সূত্রে খবর, সুদীপ দলের হুগলির ধনেখালি-২ অঞ্চলের মণ্ডল সভাপতি ছিলেন। এই ঘটনায় তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সুদীপের দেহ […]
হুগলিতে ওভারটেক করতে গিয়ে ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ! গুরুতর আহত ৪০
খবর লাইভ : হুগলির গোঘাটের কামারপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনা! ওভারটেক করতে গিয়ে ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের পর মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। এর জেরে দুই বাইক আরোহী,ইঞ্জিন ভ্যানের চালক সহ মোট ৪০জন গুরুতর আহত হন।তাঁদের সকলকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, অত্যন্ত দ্রুত […]










