খবর লাইভ : গত বছর আরজি করের খুন ও ধর্ষণের ঘটনার পর শহর তথা রাজ্য জুড়ে যে বৃহত্তর আন্দোলন হয়, তার অগ্রভাগে ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক। তিলোত্তমার সেই সহকর্মীদের মধ্যে অন্যতম চিকিৎসক দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আশফাকুল্লাহ নাইয়া। আর এই তিনজনের বদলি নিয়েই উঠেছে বড় অভিযোগ। প্রতিবাদের শাস্তিস্বরূপ তাঁদের জন্য এমন সিদ্ধান্ত? প্রশ্ন উঠেছে। […]
Tag: Doctor
ঘুষের দায়ে বর্ধমানের নামি চিকিৎসক সিবিআইয়ের জালে, স্তম্ভিত বাংলার চিকিৎসক মহল
খবর লাইভ : জাতীয় মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে মূল্যায়নের সময় একটি বেসরকারি মেডিকেল কলেজের কাছ থেকে মোটা টাকা ঘুষ নেওয়ার দায়ে এক চিকিৎসককে গ্রেফতার করল সিবিআই। ধৃত চিকিৎসকের নাম ডাক্তার তপন কুমার জানা। কিডনি পাচার কাণ্ডেও নাম জড়িয়েছে এই চিকিৎসকের। বর্ধমান শহরের মিঠাপুকুর হাতিশাল এলাকায় থাকা চিকিৎসক তপন জানার বাড়িতে শনিবার রাত ১১টা থেকে রবিবার […]
জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার আমরণ অনশনে বসতে চলেছেন সিনিয়র ডাক্তাররাও
খবর লাইভ:জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার আমরণ অনশনে বসতে চলেছেন সিনিয়র ডাক্তাররাও। রবিবার এক বিবৃতিতে এমনটাই জানাল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। শুক্রবারের দেওয়া হুঁশিয়ারি মতোই ধর্মতলর অবস্থান মঞ্চে আমরণ অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ শুক্রবার জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেও দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত সময় দিয়েছিলেন৷ […]
রাজ্যের কারখানাগুলোই শ্রমিকদের সেভাবে স্বাস্থ্য পরীক্ষা হয় না, শ্রমমন্ত্রীকে চিঠি পাঠালেন চিকিৎসক
পীযূষ চক্রবর্তী – রাজ্যে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাতেও অবনতির অভিযোগ তুলেছেন সমাজের প্রায় সব মহলই। দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দফতরের একাধিক কর্তা। সম্প্রতি আরজি কর কাণ্ডের জেরে সিবিআই তদন্তে হাসপাতালেও দুর্নীতি ধরা পড়েছে। যার কারণে গ্রেফতার হতে হয়েছে আরজি কর কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। […]
কর্মবিরতির ইতি,এমারজেন্সিতে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা
খবর লাইভ: ৪২ দিন ধরে ধর্না- কর্মবিরতির পর অবশেষে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। যদিও সম্পূর্ণভাবে পরিষেবা দেবেন না এ কথা আগেই জানিয়েছিলেন আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। সেই মতো এমার্জেন্সিতে কাজে যোগ দিলেও, ওপিডিতে তাঁদের দেখা মিলছে না। কলকাতা থেকে জেলা সর্বত্রই একই ছবি। গত ৯ অগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনার […]
পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের ডাক
খবর লাইভ : আগামী ২ সেপ্টেম্বর আরজি করের আন্দোলনকারী সহ অন্যান্য কলেজের জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানের ডাক দিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। শুধু তাই নয়, আগামী ৩ সেপ্টেম্বর, রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন করার আহ্বানও জানানো হল। গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। […]
ডাক্তারি পড়তে বাধা! আইনি পথে হেঁটেই বাজিমাত ৩ ফুট উচ্চতার গণেশের
খবর লাইভ : জীবনে নানা প্রতিবন্ধকতা ছিল, কিন্তু সবকিছুই মনের জোরে উতরে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর এই পথচলা যে একেবারেই সহজ ছিল না তা দিনের আলোর মতো পরিষ্কার। ২২ বছরের যুবক বারাইয়া হবু চিকিৎসক। ভাবনগরের মেডিক্যাল কলেজে শুরু করেছেন তাঁর ইন্টার্নশিপ। তবে আর বাকি পাঁচজন চিকিৎসকের থেকে তিনি আলাদা। এই ‘আলাদা’ হওয়ার জন্য নানা বাধা, […]
তিন বছরের প্রশিক্ষণে ডিপ্লোমা ডাক্তার তৈরি করা যায় না, একযোগে জানালেন বিশেষজ্ঞ কমিটি
খবর লাইভ : তিন বছরের প্রশিক্ষণে ডিপ্লোমা ডাক্তার তৈরি করা যায় কি না, তা স্বাস্থ্য দফতরকে দেখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে ১৫ জনের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সোমবার সেই কমিটির প্রথম বৈঠক বসে। জানা গিয়েছে, সেখানে কমিটির প্রত্যেক সদস্য একটি বিষয়ে একমত যে, কোনও ভাবেই ‘ডিপ্লোমা ডাক্তার’ শব্দবন্ধের উল্লেখ করা ঠিক হবে […]








