খবর লাইভ:জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার আমরণ অনশনে বসতে চলেছেন সিনিয়র ডাক্তাররাও। রবিবার এক বিবৃতিতে এমনটাই জানাল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
শুক্রবারের দেওয়া হুঁশিয়ারি মতোই ধর্মতলর অবস্থান মঞ্চে আমরণ অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ শুক্রবার জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেও দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত সময় দিয়েছিলেন৷ আন্দোলনকারীদের হুঁশিয়ারি ছিল, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা শনিবার রাত সাড়ে আটটা থেকে আমরণ অনশন শুরু করবেন৷ সেই মতো শনিবার রাত সাড়ে ৮টার পরই ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান মঞ্চে আমরণ অনশন শুরু করেন ৬ জন জুনিয়র চিকিৎসক৷




