games Special News Special Reports

ঈশ্বরের হাত ধরে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

0
(0)

খবর লাইভ : চলতি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল পর্বে পৌঁছে গিয়েছেন সার্বিয়ার কিংবদন্তী টেনিস তারকা নোভাক জোকোভিচ। তবে যেভাবে তিনি শেষ চারে উঠেছেন, তা সবাইকে হতবাক করেছে। প্রথমে প্রি-কোয়ার্টার ফাইনালে জে মেনিস্কের বিরুদ্ধে তাঁর খেলার কথা ছিল। কিন্তু, মেনিস্ক সম্পূর্ণ ফিট না হওয়ার কারণে জোকোভিচ ওয়াকওভার পেয়ে যান।

এরপর কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার এই টেনিস তারকার লড়াই ইটালির প্রতিপক্ষ লরেঞ্জো মুসেট্টির বিরুদ্ধে হওয়ার কথা ছিল। এই ম্য়াচে জোকোভিচ প্রথম ২ সেট হেরে গিয়েছিলেন। কিন্তু, আচমকা মুসেট্টি চোট পান। সেকারণে তৃতীয় সেট শুরু হওয়ার আগেই তিনি ছিটকে যান। সেকারণে জোকোভিচ ফের ওয়াকওভার পেয়ে যান। সঙ্গে তিনি সেমিফাইনালে পৌঁছে যান।

প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালের প্রথম সেটে জোকোভিচ ৬-৪ ব্যবধানে পরাস্ত হন। আর দ্বিতীয় সেটে হেরে যান ৬-৩ ব্যবধানে। তৃতীয় সেটে তিনি অবশ্য ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। এমন সময় মুসেট্টির চোট লাগে। সেইসঙ্গে জোকোভিচের সামনে সেমিফাইনালের রাস্তা মসৃণ হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *