Special News Special Reports State

বীরভূম পুলিশে তোলপাড়, এক এএসআই ক্রিমিনাল আখ্যা দিলেন ডিএসপিকে

0
(0)

খবর লাইভ : বীরভূম জেলার সিউড়ি থানার এএসআই রাজকুমার দাস সম্প্রতি একটি অডিও ক্লিপ ফেসবুকে শেয়ার করে ভাইরাল হওয়ায় পুলিশ বিভাগের ভিতর ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। অডিওতে তিনি সরাসরি বীরভূম জেলার ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ কুণাল মুখোপাধ্যায়কে ‘ক্রিমিনাল’ বলে উল্লেখ করেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।

অডিওতে রাজকুমার দাস অভিযোগ করেছেন যে, ডিএসপি আমাদের ট্রান্সফার করে আমাদের সর্বনাশ করেছেন, আর এমনকি এসপি-র কাছে নিজের অবস্থান মজবুত রাখার জন্যই এমন কাজ করেছেন। তিনি দাবি করেছেন, যদি প্রমাণ চান, তাহলে সব প্রমাণ তিনি দিয়ে দিতে পারবেন।

তাঁর আরও অভিযোগ, সম্প্রতি এক ঘটনার সময়  যখন শতাব্দী রায়-এর গাড়িতে জুতো ছোঁড়া হয়েছিল, ডিএসপি ওই সময় পরিষদে ছিলেন। সেই ঘটনার দায় নিজে নিয়েছেন রাজকুমার। যদি কাউকে শাস্তি দেওয়ার কথা ওঠে, তাহলে শুধুই ডিএসপি-র হওয়া উচিত অন্য কারোর নয় বললেন তিনি।

এই অডিও শোনার পর বা‍ীরভূম পুলিশের উচ্চপদস্থ অফিসারদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এখনও বিভাগীয় কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে সূত্র বলছে, রাজকুমারকে দ্রুত ‘শো-কজ নোটিশ’ জারি করা হতে পারে।

বিজেপি-সহ বিরোধী দল এই ঘটনা রাজনৈতিক ও প্রশাসনিক গোষ্ঠীদ্বন্দ্বের পরিচয় বলেও দাবি করেছে। তাঁদের মতে, পুলিশি ব্যবস্থায় গোষ্ঠীদ্বন্দ্ব ও অস্বচ্ছতায় সাধারণ মানুষই ভুগবে। তার জন্য অতর্কিত মন্তব্য বা অভ্যন্তরীণ দায় চাপানো উচিত নয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *