Arts & Culture Entertainment National Special News Special Reports

প্রয়াত বলিউডের হিম্যান ধর্মেন্দ্র, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : প্রয়াত বলিউডের হিম্যান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার দুপুরে মুম্বইয়ের জুহুতে ধর্মেন্দ্রের  বাড়ির সামনে একটি অ্যাম্বুল্যান্স আসতেই চারদিকে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। অভিনেতার বাড়িতে একের পর এক বলিউড তারকাদের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নিরাপত্তা। গোটা পরিবার ভিলে পার্লে শ্মশান ঘাটে ইতিমধ্যেই পৌঁছেছে।

মৃত্যুকালে ধর্মেন্দ্রর বয়স হয়েছিল ৮৯ বছর। এদিন সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর  তাঁর বাড়ির সামনে পৌঁছায় অ্যাম্বুল্যান্স। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, অভিনেতার বাড়ি থেকে ৫০ মিটারের মধ্যে ইতিমধ্যেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে।

গত ৩১ অক্টোবর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন অভিনেতা। ১০ নভেম্বর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এমনকি সে সময় ছড়িয়ে পড়ে মৃত্যুর গুঞ্জন। যা নিয়ে হেমা মালিনী এবং এষা দেওল ভীষণ ক্ষুব্ধ হন। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ধর্মেন্দ্র সুস্থ রয়েছেন। তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁকে রাখা হবে। তারপর থেকে বাড়িতেই চলছিল চিকিৎসা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বলিউড তারকা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। এক্স-এ পোস্ট করে তিনি জানান, ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় সিনেমার এক যুগের অবসান হল। মোদীর কথায়, ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্র জগতে এক যুগের অবসান ঘটাল। তিনি ছিলেন এক আইকনিক তারকা, অসাধারণ অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রে এনে দিতেন বিশেষ আকর্ষণ ও গভীরতা। তাঁর অভিনীত নানা বৈচিত্র্যময় চরিত্র মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। তাঁর  সরলতা, নম্রতা এবং আন্তরিকতার জন্যও তিনি সমানভাবে প্রশংসিত ছিলেন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তের প্রতি আমার সমবেদনা। ওঁ শান্তি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *