International Special News Special Reports

দুই জঙ্গি সংগঠনকে নিয়ে জোট গড়ছে ইসলামাবাদ, পরিকল্পনা কাশ্মীরকে অশান্ত করা

0
(0)

খবর লাইভ :  জোট বাঁধছে আফগানিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট-খোরাসান প্রোভিয়েন্স (আইএসকেপি) এবং লশকর-এ-ত্যায়বা। আর তাদের হাত শক্ত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে খোদ পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে তেমনটাই দাবি করা হয়েছে বেশ কয়েকটি প্রতিবেদনে। বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় সক্রিয় বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় বিপর্যস্ত ইসলামাবাদ।

আসলে, ‘কাঁটা দিয়ে কাঁটা তুলতে’, অর্থাৎ বিএলএ এবং টিটিপি-কে শিক্ষা দিতে এ বার আইসিস-লশকর জোট চাইছে পাকিস্তান। আর দুই সন্ত্রাসী সংগঠনকে সঙ্ঘবদ্ধ করার সেই দায়িত্ব দেওয়া হয়েছে আইএসআই-কে।
জানা গিয়েছে, পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই ইতিমধ্যেই আইএসকেপি এবং লশকরের মধ্যে সমঝোতা গড়ে তুলে বালোচ এবং টিটিপির মোকাবিলায় সক্রিয় হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। আইসিস-লশকরকে শুধু জোটবদ্ধ করা নয়, তাদের পরিচালনা করা এবং তাদের জঙ্গিমূলক অভিযানের অর্থায়নের দায়িত্বও নিজেদের কাঁধে তুলে নিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

প্রসঙ্গত, ২০২১-এর ১৫ অগস্ট আনুষ্ঠানিক ভাবে কাবুল পুনর্দখল করে তালিবান। আফগানিস্তানে দ্বিতীয় বার তালিবানি শাসন কায়েম হওয়ার পরেই সে দেশ থেকে পাততাড়ি গুটোতে শুরু করে আমেরিকা। সর্বশেষ বিমানটি কাবুল বিমানবন্দর ছাড়ে ২০২১-এর অগস্টের শেষ পর্বে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *