খবর লাইভ : ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠা হয়, তখন তো মাইক ছিল না। তাই মাইক ব্যবহার করে নামাজ পড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মহারাষ্ট্র শিব সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে এমন হুমকি দিয়েছেন। পবিত্র রমজান শুরুতেই মসজিদে মাইক বাজানো বন্ধের এমন হুমকি দেন তিনি। বলেন, যদি মসজিদের মাইক বন্ধ না হয়, তাহলে মসজিদের সামনে গিয়ে মাইকে হনুমান চালিশা পাঠ করা হবে।
আরও পড়ুন- ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল, প্রেসিডেন্টকে অ্যাসেম্বলি ভাঙার আর্জি
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার এই প্রধান গতকাল শনিবার মারাঠি নববর্ষ উপলক্ষে শিবাজি পার্কের এক অনুষ্ঠানে রীতিমতো হুঙ্কার ছেড়ে বলেন, মসজিদে কেউ প্রার্থনা করতেই পারেন। আমি কারো প্রার্থনার বিরোধী নই। কিন্তু মহারাষ্ট্র সরকারকে মসজিদে মাইক বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।




