Special News Special Reports State

টাকা ও মোবাইল দিতে না পারায় স্বামীকে খুন স্ত্রীর 

0
(0)

খবর লাইভ : স্ত্রীর চাই টাকা ও মোবাইল ফোন। কিন্তু স্বামী সেই দাবি মানতে নারাজ। আর এনিয়েই শুরু অশান্তি। সেই অশান্তি থেকেই হাতাহাতি এবং শেষ পর্যন্ত রক্তারক্তি কাণ্ড।স্বামীর পরিবারের সদস্যদের অভিযোগ, স্ত্রীর দাবি মতো টাকা এবং মোবাইল না দেওয়ায় স্বামীকে কুপিয়ে খুন করছেন। ঝাড়খণ্ডের জামতাড়া জেলার মিহিজামের পাইপলাইন এলাকার ঘটনা। মৃত ওই ব্যক্তির নাম মহাবীর যাদব (৪০)।

সাবডিভিশনাল পুলিশ অফিসার বিকাশ জানালেন, রবিবার রাতে মহাবীরের স্ত্রী কাজল দেবী স্বামীর কাছে টাকা ও মোবাইল চান। কিন্তু মহাদেব তা দিতে পারেননি। এনিয়ে শুরু হয় অশান্তি। এরপর তা চরমে উঠলে কাজল তাঁর স্বামীকে ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহাদেবের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে । ঘটনাস্থল থেকে খুনের অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে মিহিজামের পুলিশ।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *