International Special News Special Reports

অভিবাসন ও ইসলাম-বিরোধী প্রচারে লন্ডনের রাস্তায় জমায়েত এক লক্ষেরও বেশি মানুষ

0
(0)

খবর লাইভ : অভিবাসন ও ইসলাম-বিরোধী প্রচারে   টমি রবিনসনের নেতৃত্বে লন্ডনের রাস্তায় জমায়েত এক লক্ষেরও বেশি মানুষ। শনিবারের এই মিছিল সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বৃহৎ দক্ষিণপন্থী সমাবেশ। অন্যদিকে, প্রায় ৫,০০০ মানুষ রবিনসনের “ইউনাইট দ্য কিংডম” মার্চের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভে অংশ নেন।

পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখনই দুই পক্ষকে আলাদা রাখতে পুলিশ হস্তক্ষেপ করে। বিক্ষোভে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে। সমাবেশে উপস্থিত সমর্থক স্যান্ড্রা মিচেল বলেন, “আমরা আমাদের দেশ ফেরত চাই। মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতে চাই। অবৈধ অভিবাসন বন্ধ করতেই হবে। আমরা টমির উপর বিশ্বাস রাখি।”

প্রায় ১ লক্ষ ১০ হাজার থেকে দেড় লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন এই সমাবেশে। কিন্তু সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশ এবং পাল্টা বিক্ষোভকারীদের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনায় অন্তত ২৬ জন  পুলিশকর্মী আহত হন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ঘটনায় ২৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে টেসলার প্রধান এলন মাস্ক একটি ভিডিও বার্তায় ব্রিটেনের সরকারকে আক্রমণ করেন। তার মতে, “অনিয়ন্ত্রিত অভিবাসন ব্রিটেনকে ধ্বংস করছে।” 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *