International Special News Special Reports

ভারত ও ব্রাজিলের উপর বাড়তি শুল্ক বসানোয় ট্রাম্পকে কড়া জবাব চিনের

0
(0)

খবর লাইভ : ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি ভারত ও ব্রাজিল থেকে আমদানিকৃত পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন। তাঁর এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চিন। যাদের সঙ্গেও ট্রাম্পের আগের প্রশাসনের সময়ে তীব্র বাণিজ্য সংঘাত চলেছিল।

ওয়াশিংটনে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত শি ফেং বলেন, এটা পরিষ্কার যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি চরমরকম সংকীর্ণ ও একতরফা। আন্তর্জাতিক বাণিজ্যের মৌলিক নীতিকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করছেন।

তিনি আরও বলেন, এই ধরনের আমেরিকা ফার্স্ট নীতি শুধু অন্য দেশগুলির সঙ্গে মার্কিন সম্পর্ককে অবনতি করে না, বরং গোটা বিশ্বের অর্থনীতিতেই অস্থিরতা তৈরি করে।

ট্রাম্প এর আগেও চিনের বিরুদ্ধে একাধিকবার কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন। এবার তাঁর নিশানায় ভারত ও ব্রাজিল। তাঁর অভিযোগ, এই দেশগুলি থেকে আমদানি করা পণ্যে আমেরিকা কোনও সুবিধা পাচ্ছে না। তাই সমপর্যায়ে শুল্ক বসানোই ন্যায্য।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বয়ান ঠিক নয়। যদিও ভারত সরকারের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক মহলে ট্রাম্পের মন্তব্য নিয়ে উদ্বেগ বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *