Special News Special Reports State

রাষ্ট্রপতির আশ্বাসে সাময়িক স্বস্তি, তবু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার তিলোত্তমার বাবা-মায়ের

0
(0)

খবর লাইভ : নির্যাতিতার পরিবারের লড়াই চলছে টানা। সদ্য শেষ হয়েছে নবান্ন অভিযান, যেখানে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বিক্ষোভরতদের মতে, পুলিশ আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তবে এসব সত্ত্বেও, লড়াইয়ের ময়দান ছাড়েননি তাঁরা। আর ঠিক এমন এক সময়ে এসেছে এক টুকরো আশার আলো, রাষ্ট্রপতির দফতর থেকে ই-মেল।

রাষ্ট্রপতির দিক থেকে পাঠানো এই ই-মেল পেয়ে কিছুটা স্বস্তি মিলেছে নির্যাতিতার পরিবারের মধ্যে। তিলোত্তমার বাবা জানিয়েছেন, আজ রাষ্ট্রপতির কাছ থেকে একটি ইতিবাচক বার্তা পেয়েছি। ওনার আপ্ত সহায়ক আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং আমাদের সমস্যাগুলির সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এতে কিছুটা হলেও নতুন করে আশা জাগছে। সরকার পাশে থাকলে বিচার পাওয়া সহজ হবে।

তবে, মায়ের মনে এখনও ক্ষোভ ও হতাশা গভীর। তাঁর কণ্ঠে ব্যথার সুর, কটআমি আজও বিশ্বাস পাইনি। এতদিনে আমার মেয়ে এমডি হয়ে যেত। তার স্বপ্ন ছিল গোল্ড মেডেল পাওয়ার। ওর জীবনটা কত সুন্দর হতে পারত! ওর বিয়ে দিতাম, একটা সুন্দর ভবিষ্যৎ গড়তাম। সেই জীবনটা কেড়ে নিল যারা, তাদের জবাব কে দেবে আমাকে?”

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন তিনি আরও বলেন, “আজ রাস্তায় জাতীয় পতাকা উঠবে ঠিকই, কিন্তু আমরা মেয়েরা কি সত্যিই স্বাধীন? যদি স্বাধীনতা থাকত, তবে কি আমাকে পথে নামতে হত? যেদিন এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে পারব, যেদিন মেয়েরা কর্মক্ষেত্রে সত্যিকারের নিরাপত্তা পাবে, সেদিনই বলব হ্যাঁ, আমরা স্বাধীন।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *