National Special News Special Reports

কাশ্মীরের কিস্তওয়ারে ফের জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান, চলছে গুলির লড়াই

0
(0)

খবর লাইভ : কাশ্মীর উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযানে ফের নামল ভারতীয় সেনা। কুলগামের আখাল জঙ্গলে অভিযান চলার মধ্যেই এবার জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার  জেলার ডাল এলাকায় রবিবার সকাল থেকে শুরু হয়েছে নতুন এক সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। সেনাবাহিনীর কাছে গোয়েন্দা সূত্রে খবর আসে, ওই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। সেই তথ্যের ভিত্তিতে সকাল থেকেই শুরু হয় ব্যাপক তল্লাশি।

তল্লাশির মাঝেই সেনাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেনাও পাল্টা জবাব দেয়, শুরু হয় তীব্র গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও কিশ্তওয়ারে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলছে। সেনাবাহিনীর তরফে ‘এক্স’ হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে।

এদিকে, কুলগামের আখাল অঞ্চলেও গত ১ আগস্ট থেকে চলছে বড়সড় অভিযান। এখনও পর্যন্ত সেই অভিযানে পাঁচজনের বেশি জঙ্গি নিহত হয়েছে। শহিদ হয়েছেন সেনাবাহিনীর দুই জওয়ান। আহত হয়েছেন আরও কয়েকজন জওয়ান। জানা গিয়েছে, আখালের পাহাড়ি জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে বেগ পেতে হচ্ছে সেনাকে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। তারই পরিপ্রেক্ষিতে সেনা চালু করে ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযানের ধারাবাহিকতায় একের পর এক এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের বেশিরভাগই সেনার গুলিতে নিধন হয়েছে জুলাইয়ের শেষ সপ্তাহে।

উপত্যকায় শান্তি ফেরাতে সেনার এই লাগাতার অভিযান জঙ্গিদের দমন করতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *