বিহারের জামুই জেলায় একই বাড়িতে ২৩০ জন ভোটার, তাজ্জব সবাই

খবর লাইভ : বিহারের জামুই জেলা, চৌদিহা পঞ্চায়েতের আমীন গ্রামে নির্বাচনী সংশোধন প্রক্রিয়া চলাকালীন একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । এক বাড়িতে “হাউস নম্বর ৩, ওয়ার্ড নম্বর ৩” হিসাবে তালিকাভুক্ত হয়েছে ২৩০ জন ভোটারের নাম।

জানা গিয়েছে, ভোটার তালিকায় প্রতিটি নাম এক বাড়ির ঠিকানায় দেখানো হয়েছে, অথচ গ্রামবাসীরা স্পষ্ট জানাচ্ছেন তারা বিভিন্ন বাড়িতে বসবাস করেন ।

আমিন গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, বুথ লেভেল অফিসার হয়তো অফিসে বসেই ফর্ম পূরণ করেছেন, বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্যন্ত করেননি।
নূর হাসান (৭০) উল্লেখ করেন, আমার বাড়িতে ফর্ম দেননি, হয়তো গ্রামের একটি দূরবর্তী বাড়িতে গিয়ে সই করিয়েছেন।
মহম্মদ দানিশ আরও অভিযোগ করেন, বিএলও-রা বাড়ি ঘুরে যাচাই না করেই ফর্ম পূরণ করে ফেলেছেন।

মহম্মদ শাহনেওয়াজ জানান, মেয়ের, কৌশল খাতুনের তিন বছর আগে মৃত্যু হয়েছে, তবু তার নাম তালিকায় আছে। সংশোধনের জন্য ফর্ম ৭ দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও ঠিক হয়নি।

ভারতের নির্বাচন কমিশন থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে। বিএলও বিষয়টি ব্লক উন্নয়ন কর্মকর্তাকে জানিয়েছেন, ফর্ম ৭ এর মাধ্যমে মৃত ব্যক্তির নাম ও ঠিকানা পুনরায় সংশোধন করা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago