আমতায় রাতের অন্ধকারে দামোদরের বালি পাচারের অভিযোগ

খবর লাইভ : বছর খানেক আগে তাদের বিরুদ্ধে দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়। মাস দুয়েক আগেও একইভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কিন্তু শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণে পুলিশ অবশ্য কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। সেই তারাই ফের দাপটের সঙ্গে এই বর্ষাতেও বেআইনিভাবে দামোদরের বালি পাচার করে যাচ্ছে। যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জেলায় ঠিক সেই সময় হাওড়ার আমতার খোরোপের কাছে বেআইনিভাবে পাচার করা হচ্ছে দামোদরের বালি। কোনরকম বৈধ অনুমতি ছাড়াই ওই বেআইনি কাজ হচ্ছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
আমতায় দীর্ঘদিন ধরেই বালি পাচারের একটি চক্র সক্রিয়। এর আগেও আমতার বিভিন্ন জায়গায় দামোদর থেকে বালি তোলার অভিযোগ উঠেছিল তৃণমূল ঘনিষ্ঠ ওই বালি মাফিয়াদের বিরুদ্ধে। যা নিয়ে বার বার সোচ্চার হয়েছে বিজেপি, সিপিএম, আইএসএফ সহ বিভিন্ন রাজনৈতিক দল। অবৈধভাবে বালি তোলার কারণে ওই এলাকায় বন্যার সৃষ্টি হয়, বাঁধে ধস নামে। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। যা নিয়ে তাঁরা একাধিক বার মুখ্যমন্ত্রীর দফতরের অভিযোগ জানিয়েছেন। কিছুদিন আগে দামোদর থেকে বেআইনিভাবে বালি তুলে তা নদীর পাশেই জড়ো করে রাখা হয়। সেই সময় অবশ্য অভিযোগ জমা পড়লে প্রশাসন তা বন্ধ করে দেয়। সেই বিপুল পরিমাণ বালিই বর্তমানে রাতের অন্ধকারে ডাম্পারে করে অন্যত্র পাচার করা হচ্ছে। স্থানীয় লোকজন যা নিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে আমতা থানার ওসি মফিজুল আলমকে ফোন করা হলে তিনি বলেন, ‘অনুমতি নিয়েই কাজ করছে।’ তবে অনুমতির কাগজ তাঁর কাছ থেকে চাওয়া হলে তিনি বলেন থানায় এসে দেখে যেতে পারেন। তবে প্রশাসনের উপর মহল থেকে অবশ্য এই অনুমতির কোনও খবর নেই বলেই জানিয়েছে। এখন দেখার, স্থানীয় লোকের কথা ভেবে প্রশাসন আদৌ কোনও পদক্ষেপ গ্রহণ করে কিনা!
নবান্নের এক কর্তা অবশ্য কড়া পদক্ষেপে আশ্বাস দিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago