খবর লাইভ : রবিবার মধ্যপ্রদেশের রাইসেনে ‘ব্রহ্মা’ প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন শুল্ক নীতি নিয়ে পরোক্ষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন। ট্রাম্পের ভারতীয় পণ্যে কঠোর শুল্ক আরোপকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, কিছু কিছু মানুষ ভারতের দ্রুত উন্নতিতে সন্তুষ্ট নয়। তারা ভাবছে ‘প্রত্যেকের বস তো আমরা’ কীভাবে ভারত এত দ্রুত এগিয়ে যাচ্ছে?”
তিনি আরও মন্তব্য করেন, অনেকেই চেষ্টা করছেন যেন মেড ইন ইন্ডিয়া পণ্যের দাম অন্য দেশের তৈরি পণ্যের থেকে বেশি হয়, যাতে বিদেশীরা তা কিনতে আগ্রহী না হয়।
রাজনাথ সিং স্পষ্ট দাবি করেন, ভারতের অগ্রযাত্রা এত দ্রুত যে, এখন আর কোনও শক্তিই ভারতকে এক বিশ্বমহাশক্তি হিসেবে উত্থান থেকে থামাতে পারে না।
ট্রাম্প থামাতে এসেছেন ভারত থেকে রাশিয়ার তেল সংগ্রহের কারণে ২৫ % মূল শুল্ক এবং আরেক ২৫ % অতিরিক্ত জরিমানা আরোপ করে। কিন্তু মনে রাখতে হবে, প্রতিরক্ষা খাতে ভারত আজ ২৪ হাজার কোটি বিদেশি মুদ্রা রফতানি করছে। এক সময় এই সংখ্যা ছিল মাত্র ৬০০ কোটি।
তিনি বলেন, রেলকোচ কারখানার মতো উদ্যোগগুলি মধ্যপ্রদেশকে “মডার্ন প্রদেশ” রূপে পরিচিত করবে, কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক উন্নয়নে সহায়ক হবে। যদিও বিরোধীদের একাংশের দাবি, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি নিয়ে জবাব দিতে হবে মোদিকে। কারণ একসময়ে তিনি ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…