Special News Special Reports State

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, দুই জেলায় জারি লাল সতর্কতা

0
(0)

খবর লাইভ : উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ শনিবার ও রবিবার প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় সোমবার পর্যন্ত কমলা সতর্কতা বলবৎ থাকবে। এসব এলাকায়ও মাঝারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে  লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। আপাতত বড়সড় কোনও সতর্কতা না থাকলেও, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তবে সপ্তাহের শেষের দিকে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষকে পাহাড়ি এলাকায় ভ্রমণ ও নদী-সংলগ্ন অঞ্চলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভূমিধস বা জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *