A general view of Indian Supreme Court main building in New Delhi. Supreme court is an apex court of India situated in Indian National Capital New Delhi.
খবর লাইভ : গত ২০০৬-এর মুম্বই ট্রেন বিস্ফোরণে দোষী সাব্যস্ত ১২ জনকেই মুক্তি দিয়েছে বম্বে হাইকোর্ট। সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে, বেকসুর খালাস পাওয়া ওই ১২ জনকে ফের গ্রেফতার করা যাবে না।
বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। কারণ এই রায় মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইমস অ্যাক্টের (এমসিওসিএ) অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ মামলায় প্রভাব ফেলতে পারে।’
এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ জানায়, হাইকোর্টের রায়কে দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হবে না। এই রায়ে স্থগিতাদেশ দেওয়া হল। মামলায় অভিযুক্ত ১২ জনকে নোটিশ ধরাতে বলেছে শীর্ষ আদালত। তবে হাইকোর্ট তাঁদের যে মুক্তির নির্দেশ দিয়েছে, সেটা বহাল থাকবে। তাঁদের ফের জেলে পাঠানো হবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…