খবর লাইভ : ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। বৃহস্পতিবার সকাল থেকে সিঁথিতে দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ ডা. শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের একাংশ কর্মী। অভিযোগ, দলের এক সাসপেন্ডেড নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও একচেটিয়া ক্ষমতা প্রয়োগ চলছে, যার বিরুদ্ধেই এই প্রতিবাদ।
বিক্ষোভ ঘিরে সিঁথি এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। অভিযোগ, দমদমে এক বৃদ্ধাকে প্রকাশ্যে চড় মারা হয়। আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে অতীন ঘোষ এবং শান্তনু সেনের অনুগামীরা। বৃহস্পতিবার সকালে তারই বহিঃপ্রকাশ ঘটে, শান্তনু সেনের সিঁথির বাড়ির সামনে বিক্ষোভের মাধ্যমে। অতীন ঘোষের অভিযোগ, এটা নিছক মারামারি নয়। এতে তার সাতজন অনুগামী গুরুতর আহত। আসলে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ছোটখাটো ইস্যু নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমেই বে-আব্রু হয়ে পড়ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…