খবর লাইভ : নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে বিহারে নতুন নির্বাচন সংশোধনী ‘Special Intensive Revision’ (SIR) আয়োজন করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার বলেছেন, সঠিক নির্বাচনী তালিকা ছাড়া গণতন্ত্রকে শক্তিশালী করে তোলা অসম্ভব।
তিনি আরও উল্লেখ করেছেন, বিহারে এই অভিযানের মাধ্যমে মৃত, স্থানান্তরিত, দ্বিগুণভাবে নাম থাকা, বিদেশি বা অনাকাঙ্ক্ষিত ভোটারদের শনাক্ত ও তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে । আপাতত ৫৬ লক্ষাধিক ভোটারের তথ্য যাচাই পরীক্ষার আওতায় রাখা হয়েছে। যার মধ্যে ২০ লক্ষ মৃত, ২৮ লক্ষ স্থানান্তরিত, ৭ লক্ষ দ্বিগুণ ভোটার ও ১ লক্ষ লগ্নতা যাচাই না হওয়া ব্যক্তির বিস্তারিত অন্তর্ভুক্তিকরণ।
ভোটার তালিকা সংশোধনের জন্য কমিশনের বিশেষ সমীক্ষা নিয়ে ধারাবাহিক ভাবে প্রশ্ন তুলে যাচ্ছে বিরোধী দলগুলি। বিহারে ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষার বিরুদ্ধে বৃহস্পতিবারও সংসদচত্বরে বিক্ষোভ হয়েছে। এরই মধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনী নিয়ে মুখ খুললেন জ্ঞানেশ।
জাতীয় নির্বাচন কমিশনের ব্যাখ্যা, এই পদক্ষেপ কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে বঞ্চিত করতে নয় বরং লঙ্ঘনকারী ও অবৈধ ভোটার নির্ধারণে পরিচালিত হচ্ছে। ভুল নাম রাখলে, অসৎ উদ্দেশ্য পূরণে ব্যবহৃত হতে পারে নির্বাচনী লিস্ট। তাই এটি জরুরি ঠিক করে দেওয়া, তার বক্তব্য।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ভোটার তালিকার এসআইআর করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। বস্তুত, শুধুমাত্র বিহারেই নয়, এর পরে দেশের অন্য রাজ্যগুলিতেও একই ভাবে সমীক্ষা চালাতে চায় কমিশন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…