National Special News Special Reports

তদন্তে চাঞ্চল্যকর তথ্য, চার পাক গোয়েন্দার সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির

0
(0)

খবর লাইভ : ধৃত হরিয়ানার জ্যোতির কথোপকথনের তথ্য, কাদের ফোন করেছিলেন সেই তথ্য, ভিডিয়ো ফুটেজ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত ফরেন্সিক রিপোর্টে যে তথ্য পাওয়া গিয়েছে, তা প্রমাণ করছে চার পাক গোয়েন্দার সঙ্গে যোগাযোগ ছিল ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার। পুলিশ সূত্রে খবর, গেয়ন্দারা কে কোন পদে আছেন, সে বিষয়েও ওয়াকিবহাল ছিলেন জ্যোতি। দিল্লিতে পাক হাই কমিশনের বহিষ্কৃত আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগের বিষয়টি আগেই স্পষ্ট হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।  ছিল। শুধু তা-ই নয়, ওই সূত্রের দাবি, জ্যোতির পাক সফরের সময় তাঁর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করে দিয়েছিলেন পাকিস্তানের ওই গোয়েন্দা আধিকারিকেরা। ঘটনাচক্রে, পাকিস্তান সফরের সময় জ্যোতির সঙ্গে পরিচয় হয় স্কটিশ ইউটিউবার ক্যালাম মিলের।

স্কটিশ ইউটিউবার পরে দাবি করেছেন যে, গত বছরের মার্চে পাকিস্তান সফরের সময় আনারকলি বাজারে ভিডিয়ো শুট করার সময় বেশ কয়েক জন বন্দুকধারীকে একে-৪৭ হাতে ঘুরতে দেখেন। তাঁদের জ্যাকেটে লেখা ছিল ‘নে ফিয়ার’। ক্যালাম দাবি করেন, এত জন বন্দুকধারীকে দেখে আশ্চর্যই হয়েছিলেন তিনি। তার পরই জ্যোতির সঙ্গে দেখা হয়। সেই ভিডিয়োর সূত্র ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি ওই বিশেষ নিরাপত্তা ছিল জ্যোতির জন্যই? তদন্তকারীদের সূত্রে দাবি করা হয়েছে যে, জ্যোতির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পাকিস্তানে। তবে আনারকলি বাজারে যে বন্দুকধারীদের দেখা গিয়েছে, সেই ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, জ্যোতির তিনটি ফোন থেকে ১২ টিবি (টেরাবাইট) তথ্য উদ্ধার করা হয়েছে। ল্যাপটপের তথ্য পরীক্ষা করা হচ্ছে। ওই আধিকারিকের দাবি, ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে, জ্যোতির সঙ্গে অন্ততপক্ষে চার জন পাক গোয়েন্দার সরাসরি যোগাযোগ ছিল। শুধু তা-ই নয়, পাক সফরে জ্যোতির জন্য বিশেষ ব্যবস্থার আয়োজনও করা হয়েছিল। জ্যোতির ডিজিটাল তথ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। সেই চার জন পাক গোয়েন্দার নাম খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে ওই আধিকারিক দাবি করেছেন।

জ্যোতির কথোপকথনের তথ্য, কাদের ফোন করেছিলেন সেই তথ্য, ভিডিয়ো ফুটেজ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত ফরেন্সিক রিপোর্টে যে তথ্য পাওয়া গিয়েছে, তা প্রমাণ করছে চার পাক গোয়েন্দার সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। পুলিশ সূত্রে খবর, গেয়ন্দারা কে কোন পদে আছেন, সে বিষয়েও ওয়াকিবহাল ছিলেন জ্যোতি। দিল্লিতে পাক হাই কমিশনের বহিষ্কৃত আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগের বিষয়টি আগেই স্পষ্ট হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *