Special News Special Reports State

চাকরিহারা ১৭ শিক্ষককে নোটিশ, ২১মে থানায় হাজিরা দিতে নির্দেশ

0
(0)

খবর লাইভ : বিধাননগর উত্তর থানার পুলিশ গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় ১৭ জন শিক্ষককে নোটিশ পাঠিয়ে ২১ মে থানায় হাজিরা দিতে বলা হয়েছে; না হলে গ্রেফতারি হতে পারে বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন।তাঁদের দাবি ছিল, নতুন করে পরীক্ষা না নিয়ে চাকরি ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এসে তাঁদের আশ্বস্ত করছেন, ততক্ষণ তাঁরা অবস্থান চালিয়ে যাবেন। রাতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়, পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের দাবি, তারা প্রথম থেকেই সংযত ছিল, কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গ হলে পদক্ষেপ করা প্রয়োজন।

এদিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন এবং এই বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *