National Special News Special Reports

আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ  মোদির

0
(0)

খবর লাইভ  :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ‘অপারেশন সিঁদুর’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। মঙ্গলবার ভোরে তিনি পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নিজের এক্স  হ্যান্ডেলে তিনি লেখেন, “যাঁরা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক, তাঁদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা।”

গত ৭ মে, ২০২৫-এ ভারতীয় বায়ুসেনা মাত্র ২৫ মিনিটে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে  ৯টি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি সন্ত্রাসীকে হত্যা করে। এই অভিযানে পাকিস্তানের একাধিক বায়ুসেনাঘাঁটি ধ্বংস হয়ে যায় এবং শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর এই সফল অভিযানে পাকিস্তানের ৩৫-৪০ জন সেনা নিহত হয় এবং ১০০ জনেরও বেশি সন্ত্রাসী মারা যায়।

<অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিতে হামলা চালায়। ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করে এবং পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানের একাধিক বায়ুসেনাঘাঁটি ধ্বংস করে দেয়। ভারতীয় বায়ুসেনা নিখুঁত পরিকল্পনায় সীমান্তের এপার থেকেই জঙ্গিদের প্রশিক্ষণ শিবির এবং পাকিস্তানি বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দেয়।

প্রধানমন্ত্রী মোদি সোমবারের ভাষণে বলেন, “যাঁরা আমাদের দেশের মা-বোনেদের মাথার সিঁদুর মুছেছিল, আজ তাদের বুঝে গিয়েছে ভারত কত বড় পদক্ষেপ নিতে পারে।” তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর আমাদের নতুন নীতি, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় প্রতিজ্ঞার প্রতীক।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *