National Special News Special Reports

পাকিস্তান থেকে ভারতে যাবতীয় দ্রব্যের আমদানি বন্ধ করে দিল সরকার

0
(0)

খবর লাইভ : পাকিস্তানের বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপ করল ভারত৷ এবার পাকিস্তান থেকে ভারতে যাবতীয় দ্রব্যের আমদানি বন্ধ করে দিল সরকার৷ বিবৃতি জারি করে তা জানিয়ে দেওয়া হল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে৷ বিবৃতিতে জানানো হয়েছে, আজ, রবিবার থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম৷ সম্প্রতি উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ‘‘পাকিস্তানের মোকাবিলা করার জন্য ভারত কেবলমাত্র অস্ত্রের উপর নির্ভর করে না৷’’
২ মে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় লেখা হয়েছে, ‘‘পাকিস্তান থেকে আসা যে কোনও পণ্যের ডিরেক্ট বা ইনডিরেক্ট আমদানি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে৷’’ এবিষয়ে ২০২৩ সালের বৈদেশিক বাণিজ্য নীতির একটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *