National Special News Special Reports

ফের ভুবনেশ্বরে বিশ্ববিদ্যালয়ের নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু!

0
(0)

খবর লাইভ : ফের ওড়িশার বিশ্ববিদ্যালয় চত্বরে উদ্ধার হল এক নেপালি ছাত্রীর দেহ। ভুবনেশ্বেরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। এর আগে গত ফেব্রুয়ারিতেও এক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল হস্টেলের। ‘

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পায় অন্য ছাত্রীরা। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। খবর দেওয়া হয়েছে মৃতা ছাত্রীর মা-বাবা এবং নেপালের দূতাবাসকে। দেহ ভুবনেশ্বরের এইমসে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঠিক কীভাবে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে তা রিপোর্ট পেলে জানা যাবে। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই মৃত্যু নিয়ে কোনও বিবৃতি দেয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *