games Special News Special Reports

সাত পাকে বাঁধা পড়লেন ৬৬-র অরুণ লাল এবং ৩৭ এর বুলবুল

0
(0)

খবর লাইভ  : সাত পাকে বাঁধা পড়লেন ছেষট্টির অরুণ লাল ৷ পাত্রী ৩৭ বছরের ইংরেজি শিক্ষিকা বুলবুল সাহা ৷অরুণ লালের বিয়েতে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রিসেপশনে উপস্থিত ছিলেন সস্ত্রীক প্রাক্তন ক্রিকেটার দেবাং গান্ধি ৷ এসেছিলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য সিএবি কর্তারাও ৷

রেজিস্ট্রি অনুষ্ঠানে অরুণ লাল এবং বুলবুল দু’জনের নাম লেখা বিশেষ কেক তৈরি হয় ৷ ওই অনুষ্ঠানে দু’জনেই সাদা রঙের পোশাক পরেছিলেন ৷ লাল গোলাপের মালায় দেখা যায় পাত্র-পাত্রীকে ৷

বিয়ের পর প্রকাশ্যে এক সঙ্গে আসেন অরুণ এবং বুলবুল। দু’জনেই তাঁদের আনন্দের কথা জানিয়েছেন।

অরুণ লাল বলেন, “সামনে বাংলার রঞ্জির কোয়ার্টার ফাইনাল। বেঙ্গালুরু যেতে হবে। সেখানেই হবে মধুচন্দ্রিমা।” বুলবুল বলেন, “বাংলা দলের সঙ্গে যেতে চাই। ওদের সমর্থন জানাতে চাই।”পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে কলকাতার এক হোটেলে অরুণের বিবাহবাসর।

আগেও বুলবুল বাংলা দলের সঙ্গে গিয়েছেন। রেজিস্ট্রি এবং গায়ে হলুদের ছবি নেটমাধ্যমে দিয়েছেন বুলবুল। সেখানে পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। শিক্ষিকা বুলবুল জানিয়েছেন অরুণের নম্রতা, সারল্য তাঁর খুব পছন্দ। অরুণের যে সময় ক্যানসার হয়েছিল, সেই সময়ও তাঁর পাশে ছিলেন বুলবুল। তাঁর পরিচর্যার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বিয়ের পর অরুণের প্রথম স্ত্রীয়ের দায়িত্বও বুলবুল নেবেন বলে জানিয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *