খবর লাইভ : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ- খুনে দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাবাসের সাজায় সন্তুষ্ট নন। স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, সাজা ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী বলেন, “ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“ স্পষ্ট ক্ষুব্ধ মমতা।
জেলা সফরে এখন মুর্শিদাবাদে রয়েছেন মুখ্যমন্ত্রী। সাজা ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তো তদন্ত ছিল না। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“ ক্ষুব্ধ কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি না কীভাবে লড়াই করেছে, কী যুক্তি- সবিস্তারের জানি না“
তদন্ত সিবিআই-এর হাতে চলে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “আমাদের হাত থেকে ইচ্ছে করে কেড়ে নিয়ে গেল। চেয়েছিলাম এই নরপিশাচদের চরমতম সাজা হোক।“
তাহলে কী তিনি মনে করছেন সিবিআই ঠিক মতো তদন্ত করেনি? এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সেটা নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে, ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন বলে জানান মমতা। বলেন, এই রায়ে আমি সন্তুষ্ট নই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…