বিরল থেকে বিরলতম ঘটনার সংজ্ঞা কী? সাজা ঘোষণার পরে প্রশ্ন নির্ভয়ার বাবার

খবর লাইভ :  আরজি করের তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় সাজা ঘোষণার সময় শিয়ালদহ আদালতের বিচারক জানান, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়! সেই কারনেই অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হল না। আর এর পরেই প্রশ্ন তুললেন আর এক কন্যাহারা বাবা। তাঁর প্রশ্ন, তাহলে বিরল থেকে বিরলতম ঘটনার সংজ্ঞাটা ঠিক কী? ঠিক কী ঘটলে বলা হয় বিরলতম? এই প্রশ্ন তুলে সরব হলেন তুললেন নির্ভয়ার বাবা।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের পরে নৃশংস অত্যাচার করা হয়েছিল যে নির্ভয়ার উপরে। ৬ দুষ্কৃতীর লালসা ও নৃশংসতার শিকার হয়ে ২৯ ডিসেম্বর প্রাণ হারিয়েছিলেন ওই তরুণী। ওই ঘটনায় ফাঁসির সাজা হয়েছিল ৪ দুষ্কৃতীর। সেই নির্ভয়ার বাবা মনে করছেন সঞ্জয়েরও ফাঁসির সাজা হওয়া উচিত ছিল। যা ঘটল তা দেশের পক্ষে আদৌ ভাল নয়। সমাজের পক্ষে-তো নয়ই। নির্ভয়ার বাবা মনে করেন, বিচারকের উচিত বিরল থেকে বিরলতম ঘটনার প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করে সুনির্দিষ্ট গাইড লাইন লেখা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago