হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান, আগামী এক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকার নির্দেশ

খবর লাইভ : হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা সইফ আলি খান। মঙ্গলবার বান্দ্রার বাড়িতে হামলার ৬ দিন পরে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া হল। এই মুহূর্তে স্ত্রী করিনা কাপুর খান ছাড়াও হাসপাতালে রয়েছেন তাঁর মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। হাসপাতাল সূত্রে সইফ আলি খানকে আগামী এক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর সঙ্গে যাতে বাইরের কেউ না দেখা করে তারও নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বাইরের কেউ দেখা করতে এলে তা থেকে ইনফেকশন ছড়ানোর আশঙ্কা রয়েছে। হাসপাতালের বাইরে এবং বান্দ্রার বাড়ির বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে অভিনেতার সুরক্ষার স্বার্থে।

সইফ আলি খানের ফ্ল্যাটে আততায়ী হামলা হয় বৃহস্পতিবার সকালে। নায়কের ছোট ছেলের আয়া মাসি এলিয়ামা ফিলিপের জানিয়েছেন, তিনি বুধবার রাতে প্রথম ওই আততায়ীকে দেখেন। এফআইআর-এ তিনি বিশদে ঘটনার কথা উল্লেখ করেছেন। বলেন, রাতে তিনি ঘুমোচ্ছিলেন, একটা আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায়। প্রথমে তাঁর মনে হয় বোধহয় করিনা কাপুর খান জেহ-র ঘরে গিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago