Special News Special Reports State

সঞ্জয়ের আমৃত্যু কারাবাসে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী

0
(0)

খবর লাইভ :  আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ- খুনে দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাবাসের সাজায় সন্তুষ্ট নন। স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, সাজা ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী বলেন, “ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“ স্পষ্ট ক্ষুব্ধ মমতা।

জেলা সফরে এখন মুর্শিদাবাদে রয়েছেন মুখ্যমন্ত্রী। সাজা ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তো তদন্ত ছিল না। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“ ক্ষুব্ধ কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি না কীভাবে লড়াই করেছে, কী যুক্তি- সবিস্তারের জানি না“

তদন্ত সিবিআই-এর হাতে চলে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “আমাদের হাত থেকে ইচ্ছে করে কেড়ে নিয়ে গেল। চেয়েছিলাম এই নরপিশাচদের চরমতম সাজা হোক।“

তাহলে কী তিনি মনে করছেন সিবিআই ঠিক মতো তদন্ত করেনি? এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সেটা নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে, ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন বলে জানান মমতা। বলেন, এই রায়ে আমি সন্তুষ্ট নই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *