Special News Special Reports State

খানাকুলে রমরমিয়ে চলছে সাট্টার কারবার, অভিযোগ গেল মুখ্যমন্ত্রীর দফতরে

0
(0)

খবর লাইভ : অবৈধভাবে সাট্টার কারবারের অভিযোগ উঠল হুগলির খানাকুল থানা এলাকায়। যা নিয়ে সরব হয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছে তৃণমূল এবং বিজেপি উভয় দলই।

দীর্ঘদিন বেআইনি সাট্টার কারবার বন্ধ থাকলেও ফের খানাকুল এলাকায় তা শুরু হয়েছে। খানাকুল বাজার, গড়েরঘাট, রাজহাটি এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি কারবার। এমনটাই অভিযোগ স্থানীয় লোকজনের। যার সত্যতা খবর লাইভের পক্ষ থেকে তদন্ত করেও পাওয়া গিয়েছে। স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানানো হয়েছে।
খানাকুলের এক তৃণমূল নেতা বলেন, এই বেআইনি কারবারে টাকা বিনিয়োগ করে যুব সমাজ সর্বশান্ত হয়ে যাচ্ছে। এই কারবার বন্ধ না হলে আগামী দিন মানুষ শেষ হয়ে যাবে।
প্রসঙ্গত এর আগে আরামবাগ মহকুমার খানাকুল সহ বিভিন্ন জায়গায় বেআইনি সাট্টার
কারবার চালানোর অভিযোগে সিরাজ নামে এক জুয়া মাফিয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর দীর্ঘদিন বন্ধ থাকলেও ফের নতুন করে শুরু হওয়ায় এলাকার লোকজন রীতিমতো বিরক্ত।
এ বিষয়ে নবান্নের এক কর্তা বলেন, আমরা অভিযোগের বিষয়টি জেলা প্রশাসনের কাছে জানাবো।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *