Special News Special Reports

হাইকোর্টের নির্দেশে মাটিয়া-সহ চার ধর্ষণ মামলার তদন্তে দময়ন্তী

0
(0)

খবর লাইভ  : দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনিতে ধর্ষণ মামলায় আইপিএস দময়ন্তী সেনের নজরদারিতে তদন্ত হবে। নির্দেশ কলকাতা হাই কোর্টের। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বিগত দিনের অভিজ্ঞতা বলছে, দময়ন্তী নিরপেক্ষ ভাবে তদন্ত করেছেন। প্রধান বিচারপতির ওই বক্তব্য এক দশক আগে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের তদন্তের প্রেক্ষিতেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আদালত জানিয়েছেন,  রাজ্য এ বিষয়ে কথা বলবে দময়ন্তী সেনের সঙ্গে । আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানি । পাশাপাশি রাজ্য এত দিন কী তদন্ত করল তার রিপোর্ট জমা দেবে আদালতে ।

আরও পড়ুন- অস্ত্র ভান্ডারে টান, মারিওপোলে শেষ প্রহরের অপেক্ষায় ইউক্রেন
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ”আমরা প্রতিটি ঘটনার দিকে আলাদা করে নজর রাখছি। যদি কোন ঘটনায় আলাদা করে কোনও আলাদা এজেন্সি বা কোনও বিচারপতির নেতৃত্বে তদন্তের প্রয়োজন হয়, সেটা আদালত করবে।” রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ”রাজ্যে একের পর এক একই ধরণের ঘটনা ঘটছে। রাজ্যের পরিকাঠামো থাকার পরেও কেন এই ধরনের ঘটনা? কেন বারবার একই ধরণের ঘটনা ঘটেছে?”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *