খবর লাইভ : বিরিয়ানির দোকানের ভিতর বেআইনি কাজ চালানোর অভিযোগ উঠল এক দোকানদারের বিরুদ্ধে। হুগলির মশাটে বেশ কিছুদিন ধরেই মশাট বিরিয়ানি হাউস নামে একটি দোকানে অশ্লীল কাজ হচ্ছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ। এলাকার লোকজন যা নিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগও করেছেন। এলাকার লোকজনের অভিযোগ, ওই বিরিয়ানির দোকানটিতে প্রতি ঘণ্টায় ৩০০ টাকার বিনিময়ে একটি বিশেষ কেবিন দেওয়া হচ্ছে। যেখানে মধুচক্রের আসর চলছে। এছাড়াও বাইরে থেকে যুবক-যুবতীরা এসে সেখানে সহবাসে লিপ্ত হচ্ছেন। অভিযোগের ভিত্তিতে খবর লাইভের পক্ষ থেকে সেখানে গিয়ে দেখা যায় স্থানীয় লোকজন যে বিশেষ কেবিনের কথা বলেছেন তা সত্য। ওই বিরিয়ানি হাউজের এক পদাধিকারী ৩০০ টাকার বিনিময়ে বিশেষ কেবিন ভাড়া দেওয়ার কথাটি স্বীকার করে নিয়েছেন। তবে সেখানে কী কাজ হয় সে বিষয়ে অবশ্য কোনও কিছু পরিষ্কার করেননি।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ড: আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ছাড়াও গ্রেফতার আরও তিন
এখন দেখার পুলিশ বা প্রশাসন এই বেআইনি কাজের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়!




