Special News Special Reports State

শনিবার পর্যন্ত এসআইআরে ৩৯ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় অনুপস্থিত

0
(0)

খবর লাইভ :  রাজ্যের বাড়ি-বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণ শেষে আজ শনিবার পর্যন্ত নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৩৯ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় নেই।
এই সংখ্যায় অন্তর্ভুক্ত রয়েছে:

প্রায় ১৫ লক্ষ ৫৩ হাজার মৃত ভোটার, ২ লক্ষ ৬১ হাজার “নিখোঁজ” ভোটার, ২ লক্ষ ৮৮ হাজার জন যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে (স্থানান্তরিত হয়েছে) এবং ৫৮ হাজার ১৬৪ জন যাদের নাম “নকল ভোটার” হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ ভোটার তালিকায় একই বা একাধিক জায়গায় নাম রয়েছে।

কেন এই ভোটারদের নাম বাদ পড়েছে?

ভোটার তালিকা সংশোধন বা যাচাইয়ের সময় নিচের কিছু কারণে অনেকের নাম বাদ পড়েছে:

যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দেয়।

যদি ভোটার মৃত হন, ঠিকানা বদলে গেছেন বা ঠিকানা পরিবর্তনের কারণে তাদের খুঁজে পাওয়া না যায়।

যদি একই ব্যক্তির নামে একাধিক ভোটার এন্ট্রি থাকে।

পরবর্তী ধাপ: ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। নাগরিকরা যাচাই করতে পারবেন যে তাদের নাম তালিকায় আছে কিনা। যদি না থাকে, তাহলে কেন বাদ পড়েছে। যাদের নাম বাদ পড়ে গেছে, তাঁদের জন্য সুযোগ থাকবে। আপত্তি বা দাবির জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নাম পুনরায় অন্তর্ভুক্তির আবেদন করা যাবে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কমিশনের তথ্য বলছে, এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *