নবান্ন অভিযানে রণক্ষেত্র শহর, পুলিশের বাইকে আগুন: গাড়ি ভাঙচুর!

খবর লাইভ : আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলনে উত্তেজনা। বাবুঘাটে কাছে পুলিশ লেখা বাইকে আগুন। মাথা ফাটিয়ে দেওয়া হয় সেই পুলিশকর্মীর। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি বাইক আরোহী একজন আরপিএফ কর্মী, তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, হাসপাতালে পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে। ঘটনার সময় রণক্ষেত্রের চেহারা নেয় বাবুঘাট চত্বর।উন্মত্ত জনতাকে থামাতে লাঠিচার্জ এবং জলকামান করা হয় বলে অভিযোগ। ইডেন গার্ডেন স্টেশনের কাছে সেই সময় জমায়েত ছিল, ট্রেন লাইন থেকে বড় বড় পাথর তুলে পুলিশকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। সেই সময় প্রতিরোধ গড়ে তুলতে পাল্টা আক্রমণ করে পুলিশও।

আরও পড়ুনঃ আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তও সিবিআইকে দিল হাই কোর্ট

শুধু বাবুঘাটের কাছেই নয়, মোহনবাগান ক্লাবের কাছে এসেও বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের বড় বাহিনী আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ফোর্ট উইলিয়ামের কাছেও পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দুই থেকে আড়াই ঘণ্টা অবরুদ্ধ এলাকা। সূত্রের খবর একাধিক পুলিশ আক্রান্ত হয়েছেন উন্মত্ত জনতার হাতে। বাবুঘাটে ট্রাফিক ডিউটি করেন একজন ট্রাফিক কনস্টেবল তিনিও গুরুতর আহত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago